1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে যা বললেন রাজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ৯:৪৭ am

বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বুধবার তাদের পুত্র সন্তান হয়েছে বলে জানিয়েছেন শরিফুল রাজ।

বাবা হওয়ার পর উচ্ছ্বসিত রাজ। তিনি বলেন, ‘আমার কেমন আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। বাবা-মা না হলে এই অনুভূতি উপলদ্ধি করা সম্ভব নয়।’

রাজ বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। পরীমণির পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা করছি। এই সময়টায় প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এলো। সবার দোয়া চাই।’

ছেলের নাম কি রাখছেন জানতে চাইলে সদ্য বাবা উত্তরে জানান, মাত্র তো ও এলো একটু রেস্ট নিক। নাম ঠিক করাই আছে। সে নাম আনুষ্ঠানিকভাবেই রাখা হবে।

এ দিকে বাবা হওয়ার পর ভক্তদের সঙ্গে অনন্দের খবরটি শেয়ার করেছেন শরিফুল রাজ। বর-বউ সাজে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন রাজ।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমার প্রিয় স্ত্রী পরীমণি। আমাদের ছেলে হয়েছে।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ