1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবাকে হত্যা করে অন্যকে ফাঁসাতে গিয়ে মেয়ে গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:২৪ pm

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধ বাবা জাহের উদ্দিনকে (৭৫) কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে মোছা. সাহেরা খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে এতথ্য জানান, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া মুখমাত্র) মো. লুৎফর রহমান। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের নিজ ঘর থেকে গতকাল শুক্রবার জাহের উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাহেরা খাতুন নিহত বৃদ্ধের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, গত ২৯ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে মোছা. সাহেরা খাতুন নিজ ঘরে তার বাবাকে হত্যা করে থানা পুলিশকে খবর দেন। তথ্য পেয়ে মোহনগঞ্জ থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে সাহেরা খাতুন, মামলার বাদী হাজেরা আক্তার ওরফে আনেছাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাহেরা খাতুন তার বাবাকে খুনের কথা স্বীকার করেন। জাহের উদ্দিন জমি লিখে না দেওয়ার কারণে ক্ষোভে তাকে তরকারি কাটার দা দিয়ে কুপিয়ে হত্যা করেন সাহেরা খাতুন। মেয়ের পরামর্শে মামলা বাদী নিহতের স্ত্রী হাজেরা আক্তার পুলিশ ও অন্যান্য উপস্থিত লোকজনের কাছে প্রতিপক্ষ শান্ত মিয়া ওরফে আ. রহমান গংরা তার স্বামীকে হত্যা করেছে বলে প্রচার করতে থাকেন। প্রতিপক্ষের লোকজনদের হত্যা মামলায় ফাঁসানোর জন্য মিথ্যা সাজানো ঘটনার আশ্রয় নেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাহেরা খাতুন। তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ