বান্দরবানের লামা উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক-মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় ট্রাক-মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051