1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩৯ am

বান্দরবান সদর উপজেলার সাংগাই ত্রিপুরা পাড়ায় অতিবৃষ্টিজনিত পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জগদীশ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা (৪০), তার কন্যা বিনীতা ত্রিপুরা (১২) ও পুত্র প্রদীপ ত্রিপুরা (৫)কে রাত সাড়ে ১১টায়ও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, পার্শ্ববর্তী জুম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে সরকারি পর্যায়ে উদ্ধার অভিযান শুরু করবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ