নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৯ টায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মকুসদ আলম। এ সভায় কার্যকরি পরিষদ গঠনের লক্ষে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যরা নির্বাচন পদ্ধতি হিসেবে প্রার্থীর পক্ষে হাত তোলা পদ্ধতিতে একমত হন। ফলে এদিনেই ওই পদ্ধতি অনুসরণ করে ১১ সদস্যের কার্যকরি পরিষদ গঠন করা হয়।
২০২১-২০২২ সালের দ্বিবার্ষিক এ কমিটিতে ফের সভাপতি নির্বাচিত হন আ,ফ,ম সাকির হোসেন বাদলন, (সময় টিভি), ও সাধারণ সম্পাদক এম এ করিম (মানবজমিন), সহ সভাপতি হয়েছেন মকসুদ আলম (সম্পাদক, সাপ্তাহিক নীলফামারী চিত্র), সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মিয়া (ভোরের দর্পন), অর্থ সম্পদাক নিজু কুমার আগরওয়ালা (কালবেলা), দপ্তর ও ক্রীড়া সম্পাদক আমিরুল হক (দৈনিক তৃতীয় মাত্রা ও ডেইলি পিপলস্ টাইম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুল মৃধা (সাপ্তাহিক দাগ)।
কার্যনির্বাহী পরিষদের চার সদস্যরা হলেন জিকরুল হক (ভোরের কাগজ), হীরা শর্মা (উত্তর বাংলা), এমএ মোমেন (খোলা কাগজ) ও সাদিকুল ইসলাম (এশিয়ান টিভি)। সবশেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সভার সভাপতি ওই দিনের সাধারণ সভা সমাপ্তি ঘোষাণা করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051