ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হওয়ার পর চলছে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট। দফায় দফায় ওই গ্রামে ঘটছে এ ঘটনা। বুধবার সকালসহ গত কয়েকদিন ওই গ্রামের বিভিন্ন পাড়ায় অন্তত ১৫ টি বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে গোয়ালের গরু ছাগল। গ্রামবাসি আব্দুল মোতালেব জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত পহেলা সেপ্টেম্বর আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস নামে কর্মী নিহত হন। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মেম্বর আসামী পক্ষের বাড়ীতে দফায় দফায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ওই গ্রামের শাহীন বিশ্বাস, জজ বিশ্বাস, মোতলেব বিশ্বাস, বকুল কাজীসহ অন্তত ১৫ টি বাড়ী ঘর ভাংচুর ও গরু-ছাগলসহ ঘরের মালামাল লুট করা হয়।
ক্ষতিগ্রস্থ ওই গ্রামের মুকুল কাজী বলেন, আমি মারামারির সাথে কোন ভাবেই জড়িত না। আমার কোন ঝামেলায় থাকি না। আমার বাড়িতে ভাংচুর করা হয়েছে। ঘরের মালামাল লুটপাট করা হয়েছে। আমি সামাজিক ভাবে দল করি এটাই আমার দোষ। ক্ষতিগ্রস্থ সোহান বিশ্বাস বলেন, মারামারিতে একজন মারা যাওয়াকে পুঁজি করে প্রতিপক্ষের লোকজন এখন বাড়ি-ঘরে লুটপাট চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচ্যারে গ্রামে অন্তত ২০ পরিবারের পুরুষ মানুষ বাড়ী ছাড়া। তারা দফায় দফায় হামলা ও ভাংচুর করছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করা হচ্ছে এমন কোন খবর নেই। তারপরও এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051