ভোলায় মেঘনা নদী থেকে এক এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে স্থানীয়রা হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৮ বছর হতে পারে। ওই কিশোরীর প্রায় ১০/১২ দিন আগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
তিনি আরও জানান, নিহতের শরীরের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, এটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051