বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে গিয়েছিলেন মৌয়াল সিরাজুল ইসলাম সরদার। গত রোববার বাঘের আক্রমণে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও আজ বুধবার তিনি সশরীরে বাড়ি ফিরেছেন।
সিরাজুল খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের বাড়ি ফিরেছেন বলে তার বড় মেয়ে সেলিনা খাতুন জানিয়েছেন। সেলিনা খাতুন বলেন, ‘বুধবার তার বাবা সশরীরে বাড়িতে ফিরেছেন।’
গত ১ এপ্রিল সিরাজুল ইসলাম বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যান। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের আক্রমণে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। খবরটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
সিরাজুলের বড় মেয়ে সেলিনা খাতুন বলেন, ‘রোববার তারা খবর পান তাদের বাবার নৌকায় বাঘের হামলা হয়েছে। গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি এ খবর ছড়ান। খালেকের বাবাও মধু সংগ্রহে সুন্দরবনে গেছেন, যে কারণে স্থানীয় মানুষ খবরটির গুরুত্ব দেয়।’
সেলিনা আরও বলেন, ‘খবরটি বনবিভাগকে জানালে তারা সেখানে উদ্ধারকারী দল পাঠায়; গ্রাম থেকেও একটি দল খবর নিতে সুন্দরবনে যায়। এরমধ্যে সোমবার দুপুরের পর ফেইসবুকে তার বাবার মৃতদেহ উদ্ধার করে বাড়ি আনার খবর ছড়িয়ে পড়ে। আর বুধবার সশরীরে বাবা বাড়ি চলে এসেছেন।’ এই বিষয়ে জানতে আবদুল খালেকের বাড়িতে গিয়ে তাকে পাননি স্থানীয় সাংবাদিকরা।
সিরাজুল ইসলাম সরদার বলেন, ‘আমি জানতাম না আমার মৃত্যুর খবর গণমাধ্যমে এসেছে। মেয়াদ শেষে ফরেস্ট স্টেশনে পাস সমর্পণ করতে গেলে তারা আমাকে দেখে কানাঘুষা শুরু করেন। তখন ঘটনাটি জানতে পারি।’
স্থানীয় ইউপি সদস্য আবদুল গফফার ঢালী বলেন, ‘বাঘের হামলায় মৌয়াল সিরাজুলের মৃত্যুর খবর সঠিক নয়। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের আক্রমণে তার নিহতের খবরটি ছিল ‘গুজব’। বুধবার সশরীরে সিরাজুল বাড়ি এসেছেন।’
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051