বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় বিএনপির ১০ নেকাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে জেলা বিএনপির অফিসের চেয়ার টেবিলসহ অফিসের সামনে রাখা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলামের গাড়ি।
শনিবার দুপুরে এ ঘটনার পর জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ তার গ্রুপের ২৮ নেতাকর্মীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম জানান, সাংগঠনিক বিষয় নিয়ে শনিবার দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয়ে আহবায়ক কমিটির সভা শুরু হয়। সভা শুরুর পরপর শেখ শাহেদ আলী রবি, জুয়েল, তানু ভূইয়ার নেতৃত্বে জেলা বিএনপি সাবেক সভাপতি এমএ সালাম গ্রুপের নেতাকর্মীরা গালিগালাজ করতে করতে চেয়ার ছোড়াছুড়ি করে ও হাতুড়ি দিয়ে উপস্থিত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। জেলা বিএনপির অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে সভা পন্ড করে দেয়।
জেলা বিএনপি সাবেক সভাপতি এমএ সালাম গ্রুপের নেতা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সভায় জেলা বিএনপি আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম তার গ্রুপে লোকজনের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে আমরা সভা ছেড়ে চলে আসি। আমরা কোন হামলা বা ভাঙচুর করিনি।
বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত অসিক কুমার রায় সন্ধ্যায় জানান, পুলিশের অনুমতি না নিয়ে জেলা বিএনপি অফিসে সভা ও দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ায় পর ঘটনাস্থলে গিয়ে বিএনপির অফিস থেকে ২৮ নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051