নেত্রকোনার পূর্বধলা কাচারী আশ্রয়ণ প্রকল্পের ৮ বছরের বোবা শিশুকে ঘরে ডেকে এনে ধর্ষণের অভিযোগে ঘটক আবু তাহেরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পশ্চিম পূর্বধলা কাচারী আশ্রয়ণ প্রকল্প এলাকার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়েছে। আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের মৃত ঝাটু চৌকিদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোবা শিশুটিকে মঙ্গলবার সন্ধ্যায় আশ্রয়ণ প্রকল্পের নিজ বসতঘরে ডেকে এনে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার মা শিশুটিকে উদ্ধার করেন। পরদিন মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ৭ ডিসেম্বর দুপুরে তাকে আটক করে।
পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, পশ্চিম পূর্বধলা আশ্রয়ণ প্রকল্পে শিশু ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার তাহেরকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051