আগামী ১৬ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে এক শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন। সেইন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামে এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তাদের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ, বিশ্বজনীন সঙ্ঘাত, করোনা সংক্রমণ পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা হবে।
তবে রাশিয়াকে আবদ্ধ করে রাখার মার্কিন নীতির সমালোচনা করেন পুতিন। ৬ জানুয়ারি ক্যাপিটাল ভবনের হামলার পরিপ্রেক্ষিতে পুতিন বলেন, রাশিয়া মনে করে যে পশ্চিমাদের দ্বিমুখী নীতির ফল হলো এ ক্যাপিটাল ভবনে হামলা।
প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক এখন খুবই নিম্ন পর্যায়ের। আমাদেরকে অবশ্যই সম্পর্ক উন্নয়নের সুযোগ খুঁজতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো সমস্যা নেই, তবে তাদের রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তাদের আসন্ন বৈঠক ওয়াশিংটনের সাথে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের পথ প্রশস্ত করবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051