বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কালিবালা মোড়ে দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাবু কুমার সাহা জানান, দুটি মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতরা হলেন- বগুড়া শহরের ধরমপুর অলিরবাজার এলাকার আলহাজ কাজল শেখের ছেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের ছাত্র রেদওয়ান মিয়া (১৮) ও একই এলাকার শাহীনুর শেখের ছেলে নুনগোলা ডিগ্রি কলেজের ছাত্র সাদিক শেখ (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই বন্ধু রেদওয়ান ও সাদিক একটি মোটরসাইকেলে বনানী থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে কালিবালা মোড়ে দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঢাকাগামী একটি কাঁচামালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে তারা মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাবু কুমার সাহা জানান, শিক্ষার্থী দুই বন্ধুর মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051