ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শৈলকুপার পদমদি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশু রুহান হোসেন (৬) ও কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে রাসেল চৌধুরী (২৫)। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে রাস্তার উপর দাড়িয়ে ছিল শিশু রুহান। এ সময় শেখপাড়ার দিক থেকে আসা একটি পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মারায় যায়। এদিকে কোটচাঁদপুরের এলাঙ্গী নামক স্থানে সোমবার বিকালে ট্রাক চাপায় গুরুতর আহত হন বাংলালিংক কাস্টমার কেয়ারের শাখা ব্যবস্থাপক রাসেল চৌধুরী। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা মুমুর্ষ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে মৃত্যুবররণ করেন। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান ও শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী পৃথক ভাবে মৃত্যুর খবর নিশ্চত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051