1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন আলু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১১:০০ pm

নতুন করে আবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়েছে ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

জানা গেছে, আলুগুলো রপ্তানি করে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড, স্বাধীন এন্টারপ্রাইজ, ক্যারজ এগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান এগ্রো ফার্ম। আলুগুলো উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে প্রতি ট্রাকে ২১ মেট্রিক টন করে ৩৭টি ট্রাকে নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।

উজ্জ্বল হোসেন বলেন, জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। বর্তমানে এ বন্দরটি পাথরের পাশাপাশি আলু রপ্তানির জন্য বিখ্যাত হয়ে উঠেছে। মঙ্গলবারও এ বন্দর দিয়ে ৭৭৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আলুগুলো সংগ্রহ করে বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ