স্রোত বৃদ্ধি পাওয়া পদ্মাসেতুর নিরাপত্তা জনিত কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।
এর আগে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েকদিনের তুলনায় স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা আহমদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় নদীতে স্রোত কিছুটা বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।
উল্লেখ্য, এক টানা ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৫ই অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ৬ দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল।।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051