বাংলাদেশে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান জন ডি ডানহ্যাম বলেছেন, কোভিড-১৯ মহামারির মারাত্মক সংকট সত্ত্বেও একটি উষ্ণ সম্পর্ক থাকার কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক বন্ধন আগের স্বাভাবিক সময়ের চেয়ে শক্তিশালী।
সোমবার ( ১৭ জানুয়ারি) আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের ভার্চুয়ালি বিদায় অনুষ্ঠানে ডানহ্যাম এ সব কথা বলেন। তিনি বলেন, কোভিড-১৯ এর সময়ে এবং মহামারি শুরুর ঠিক আগে উভয় দেশই কিছু অসাধারণ ব্যবসায়িক চুক্তি করেছে।
ডানহ্যাম বলেন, ২০১৮-১৯ সালে, বোয়িং জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য তিনটি ওয়াইড বডি এয়ারক্রাফটের বিক্রয় চুক্তি সম্পন্ন করেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুটি ভারী লোকোমোটিভের জন্য ৪০টি ব্রডগেজ সরবরাহের জন্য মার্কিন কোম্পানির সাথে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এই সময়ে কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু কমার্শিয়াল কমিউনিকেটিভ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
কোভিড-১৯ এর সময় বাংলাদেশের প্রথম কোম্পানি বেক্সিমকো স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করেছে। মার্কিন কোম্পানি কোভ্যাক্সও বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবাকে পিপিই এবং মাস্ক দান করেছে।
আমেরিকান সরকার ২১৮ মিলিয়ন ডলার কোভিড-১৯ অনুদান হিসাবে দান করেছে। মার্কিন কোম্পানি সিঙ্গাপুর হয়ে ফ্রান্সের সাথে সংযোগ স্থাপনের জন্য ২০২৩ সালের মধ্যে ৭০০ মিলিয়ন ডলার থেকে ১ বিলিয়ন ডলার ব্যয়ে সমুদ্রের নীচে সাবমেরিন ক্যাবল স্থাপনের জন্য বাংলাদেশের সাথে চুক্তি করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051