1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের ক‌রোনায় মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০ ১২:৩৩ pm

করোনায় আক্রান্ত হ‌য়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন।

সোমবার (২২ জুন) সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রেখে গেছেন। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি ডেথ সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যাবে। প্রসঙ্গত, ২০১০ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ