1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদনা সহকারী বিভাগের প্রধানের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ৩:১৬ pm

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদনা সহকারী বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম (৬০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজহারুল ইসলাম দীর্ঘদিন ক্যানসারে  আক্রান্ত ছিলেন।

গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, সেখানেই তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ