1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ১০:১০ pm

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আগের সূচি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে নতুন সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৫ জুলাই। বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সম্প্রচার প্রতিষ্ঠানের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে পুরো সিরিজ দ্রুত শেষ করতে চাইছে তারা।

সিরিজ এগিয়ে আনার অনুরোধে সম্মতি দিয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে- দুই বোর্ডই। হারারে স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

এদিকে, মঙ্গলবার (২০ জুলাই) হারারেতে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে সফরকারীরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ