বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
টেলিফোন আলাপটি আজ বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে বলে গতকাল শনিবার ইউএনবিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাঁদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে (এসভি-৮০২) করে তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
সম্প্রতি ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়টি সৌদি সরকার উত্থাপন করলেও আজকের টেলিফোনে আলাপে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ কক্সবাজার জেলায় মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গাকে ইতিমধ্যে আশ্রয় দিয়েছে।
সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে শুক্রবার পুনরায় জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সৌদি সরকার আমাদের বলেছে যে, যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দিই, তাহলে তাদের উপকার হবে। কারণ তাঁরা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।’
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই নয় যে, সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051