বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে' এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহ্বান করেন বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের মানুষ জঙ্গি সন্ত্রাসীদের বর্জন করেছে।
মন্ত্রী বলেন, 'সারাদেশে এ বছর ৩০ হাজার ২১৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে পূজায় আসার আহ্বান জানান তিনি।
পূজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ এবং সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051