শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রোববার (১০ অক্টোবর) এক বার্তায় বিশ্বের সব ধর্মের মানুষকে তিনি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
জিএম কাদের বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্ম মতে সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অশুর শক্তি দমনের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা উদযাপিত হয়। আবহমান কাল থেকে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন করেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ও উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। আরও সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা।
জাপা চেয়ারম্যান আরও বলেন, দাঙ্গাজনিত কারণে প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদের সময় ১৯৮৯ সালে আবারও জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। ওই দিনটিকে তিনি সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি গঠন করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051