বাংলাদেশের সঙ্কট নিরসনে পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক। তুরস্কের বাংলাদেশ মিশন থেকে এ প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
জানা গেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্ক থেকে পেঁয়াজ কিনে ঢাকায় আনতে পরিবহন খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পড়বে।
সম্প্রতি তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, তুরস্ক সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে বাণিজ্যমন্ত্রীকে ফোন করি, তার সম্মতিতে বাংলাদেশ মিশনকে দায়িত্ব দেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে। সরকারিভাবে দুই দেশের মধ্যে না হলেও বেসরকারিভাবে আলোচনা এগিয়েছে৷
তুরস্কের ব্যবসায়ীদের পেঁয়াজ রপ্তানির আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারিভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051