২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে এ ঘোষণা দেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান হাফেজ নেছার আহমাদ আন নাছিরী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কারী আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আব্দুল বাসেত। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাফেজ নাসির উদ্দিন নেসারী বলেন, যেহেতু বাংলাদেশের কুরআনের হাফেজরা বিভিন্ন দেশে আনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার বিজয়ী হচ্ছে। তাই সেই দিকে লক্ষ করে বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা সময়ের দাবি।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ নিয়ে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজির সঙ্গে একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিলো। কিন্তু করোনা মহামারীর কারনে তা আর আলোর মুখ দেখেনি। দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক। আশা করছি আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারব।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051