1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশের সাবেক ফুটবলার রতন কর্মকার আর নেই

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ ১০:৩১ pm

বাংলাদেশের সাবেক কৃতি ফুটবলার ও ঝিনাইদহ সোনালী অতীত ক্লাবের সভাপতি রতন কুমার কর্মকার আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে কেপি বসু সড়কের নিজ বানভবনে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও বন্ধু মহল রেখে গেছেন। ঝিনাইদহের সোনালী দিনের আলোকিত ফুটবলার রতন কুমার ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন। তিনি ঢাকার আজাদ স্পোটিং ক্লাব, বিআরটিসি ও ওয়ান্ডার্স ক্লাবসহ বিভিন্ন ফুটবল টিমে খেলেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহ ও ঢাকার ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রতন কুমার কর্মকার ঝিনাইদহ শহরের বাজার পাড়ার রনজিত কর্মকারের ছেলে। তার ছোট ভাই অমল কুমার কর্মকার জানান, বৃহস্পতিবার বিকালে খুবই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মহিষাকন্ডু শ্মশানে তার মেজ ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুটবলার রতন কর্মকারের বন্ধু ও দীর্ঘদিনের খেলার সাথী ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু জানান, রতনের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। ঝিনাইদহের আরেক সাবেক কৃতি ফটুবলার আহসান উদ্দীন আফাঙ্গীর জানান, রতনের মৃত্যুতে দেশ একজন মেধাবী সাবেক খেলোয়াড়কে হারালো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ