1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ৩:০১ pm

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

ইতোমধ্যে সফর সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। যেখানে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সফর সূচি জানিয়েছে এনজেডসি।

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হলো।

সূচি অনুযায়ী, আগামী বছরের ১৩ মার্চ শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে ১৭ ও ২০ মার্চ। খেলাগুলো হবে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

২৩ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ মার্চ। খেলাগুলো হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

গত বছর বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হয়। তখন পুরো সফর শেষ না করেই দেশে ফিরেন তামিম-মুশফিকরা। এক বছর বিরতি দিয়ে মার্চে ফের কিউই সফরে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ২৭ নভেম্বর ঘরের মাঠে ক্রিকেট শুরু করবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে প্রথমে কিউই সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে যাবে পাকিস্তান। ফেব্রুয়ারিতে কিইউ সফরে যাবে অস্ট্রেলিয়া। এরপরই হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। সূত্র: ক্রিকবাজ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ