1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না রাশিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৯:৫৮ am

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়া বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করব।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রুশ রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে দুই দেশের ‘দ্বিপক্ষীয় বিষয়’ উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ বিলম্বিত হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, নির্ধারিত সময়সূচি বজায় রেখেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে এই কেন্দ্রের রি-অ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন সম্পন্ন হয়েছে।

আগামী অক্টোবরে নিউক্লিয়ার জ্বালানিও এসে যাবে। যথাসময়ে এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হবে।
রাশিয়া, চীন, ভারতসহ কয়েকটি দেশের সমন্বয়ে গড়ে ওঠা ‘ব্রিকস’ নতুন মুদ্রা চালুর যে ঘোষণা দিয়েছে, তার অগ্রগতি নিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘পশ্চিমা বিশ্বে ডলারের একচেটিয়া আধিপত্য খর্ব করতে বিকল্প মুদ্রা চালু করার উদ্যোগ নিয়েছে ব্রিকস। এ বিষয়ে চীন, ভারত কাজ শুরু করেছে।

আপাতত এর চেয়ে বেশি কিছু আমি জানি না।’
মতবিনিময়ে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান প্রমুখ।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ