সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার ভোররাতে সমুদ্রসীমার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকালে জাল-ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশে সোপর্দ করে কোস্টগার্ড।
পুলিশ জানায়, সুন্দরবনের দুবলার চরের অদূরে বঙ্গোপসাগরের জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ ও মাছ ধরার সময় বুধবার ভোররাতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ফিসিং ট্রলার এফবি মা মঙ্গলীসহ ১৬ জেলেকে আটক করে। পরে ট্রলারসহ তাদের মোংলা থানা পুলিশে সোপর্দ এবং মৎস্য অধিদফতরের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়।
আটক ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, ২ ডিসেম্বর সমুদ্রসীমা লংঘন ও মাছ শিকারের অভিযোগে এফবি শিবানী নামের একটি ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছিল কোস্টগার্ড।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051