গতকাল শনিবার কক্সবাজারের টেকনাফ থেকে চারটি ট্রলারসহ ২২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। পরে শনিবার (২০ নভেম্বর) রাতে জেলেদের মুক্ত ফেরত পাঠানো হয়। তারা বাড়ি ফিরেছেন।
বিজিবি টেকনাফ -২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার নৌ-বাহিনী শনিবার গভীর রাতে চারটি ট্রলারসহ ২২ জেলেকে ছেড়ে দেয়। পরে জেলেরা সবাই সেন্টমার্টিনে ফিরে যার যার বাড়ি চলে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে মিযানমার নৌবাহিনী তাদেরকে ছেড়ে দেয়। পরে তারা সেন্টমার্টিন এসে পৌঁছায়। জলসীমা অতিক্রম করা এই ৪ ট্রলারের মালিক সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় চলে যাওয়ায় এসব জেলেকে আটক করে রাখে মিয়ানমার নৌবাহিনী।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051