প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বসুন্ধরায় নাম লেখানো কিংসলি আজই প্রথম নতুন ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। গত মার্চে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পরও নাইজেরিয়ায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী স্ট্রাইকারের এই প্রথম মাঠে নামা। নাইজেরিয়ান নাগরিকত্ব পরিত্যাগ করে তিনি বৈবাহিকসূত্রে বাংলাদেশের নাগরিক হয়েছেন। জাতীয় পরিচয়পত্র না হওয়ায় এতদিন প্রিমিয়ার লিগে খেলতে পারেননি। অবশেষে আজ এলো সেই দিনটি।
গত বছর মার্চে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে কিংসলি সর্বশেষ মাঠে নেমেছিলেন। আজ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের বিপক্ষে ম্যাচটিতে প্রথম একাদশে ছিলেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। ম্যাচটিতে বসুন্ধরা ২-১ গোলে জয় পেয়েছে। ২৯তম মিনিটে কিংসলির গোলেই এগিয়ে যায় বসুন্ধরা। গোলটিও ছিল দুর্দান্ত। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান কিংসলি।
পুরোপুরি ফিট না থাকায় কিংসলিকে ম্যাচের পুরো সময় খেলানো হয়নি। ৬০ মিনিটে তাকে তুলে নিয়ে নামানো হয় ব্রাজিলিয়ান ফুটবলার রবসনকে। ম্যাচ শেষে কিংসলি সম্পর্কে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ওয়াটকিস সাংবাদিকদের বলেন, 'আমি কিংসলির খেলায় খুবই খুশি। তার উপস্থিতিতে বসুন্ধরা আরও শক্তিশালী হয়েছে। শারীরিকভাবে সে শক্তিশালী হওয়ায় বলের ওপর ভালো দখল আছে। স্থানীয় খেলোয়াড় হিসেবে কিংসলি শুধু বসুন্ধরা নয়, বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগতভাবে কিংসলিকে নিয়ে আমি খুব আশাবাদী।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051