1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশিদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩৮ am

বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারবেন। কারণ বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার, ব্যবসায়ী, বিনিয়োগকারীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। কেস বাই কেস বেসিসে মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হবে। মালয়েশিয়া প্রবেশে ভ্যালিড ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা ডোজ, কোভিড-১৯ নেগেটিভ সনদ নিতে হবে। একই সঙ্গে সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত ৮ মে থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ