করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবেন না।
সোমবার (১০ মে) মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।
এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।
এর আগে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051