মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৬ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটার বার্তায় ধন্যবাদ জানান।
টুইটারে অরিন্দম বাগচী বলেন, আকাশ ও সমুদ্রের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে জরুরি ওষুধের একটি চালান পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই বিশেষ আচরণ ও সহযোগিতার জন্য আমাদের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশকে ধন্যবাদ। আমাদের অনন্য সম্পর্ক আরও এগিয়ে যাক।
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়াও সেদেশে বিভিন্ন প্রকার ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে।
ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয়। বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে ভারত।
উল্লেখ্য, ভারতে করোনা অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051