1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সদর থানা গাজীপুর মহানগর

বহু মামলার আসামিও হতে চান আওয়ামী লীগের সেক্রেটারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪ ১২:৩৫ am

দখল, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার জোরে কোটি কোটি টাকার পাহাড় গড়েছেন গাজীপুর মহানগর সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ। এবার তিনি মাঠে নেমেছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য। এতে দলের সাধারণ নেতাকর্মীসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে তোলপাড়। এটি গাজীপুরের টক অফ দা টাউনে পরিণত হয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, গাজীপুর মহানগরের সদর থানার রথখোলার মৃত আব্দুল হাইয়ের সন্তান মাসুদ রানা এরশাদ। তিনি গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী, একাধিক হত্যা মামলা (কালিয়াকৈর থানার মো: নং-০৪(৯) ২০১৪, জয়দেবপুর থানার মো: নং ৫০ (৬) ২০০৫ ইত্যাদি) , নারী নির্যাতন, পরকীয়া প্রেমের মামলা, আইন শৃঙ্খলা বিঘ্ন করার মামলা, সরকারি কাজে বাধা দেয়ার মামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি এবং মারামারির মামলাসহ একাধিক অভিযোগে স্থানীয় একাধিক থানায় পুলিশ কর্তৃপক্ষের তদন্তে অভিযোগপত্রভুক্ত কুখ্যাত দাগী আসামী। তার বিরুদ্ধে বর্তমানে গাজীপুর জেলা জজ আদালতে বিভিন্ন মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় এলাকায় মাসুদ রানা এরশাদ সন্ত্রাসী হিসাবে এক আতঙ্কের নাম। অবৈধ অর্থ ও ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক পদপদবীকে ব্যবহার করে নিজ দলের বিনষ্ট করে বিভিন্ন অপকর্মে জড়িত আছেন। তিনি অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, অটোরিক্সা ও সিএনজি চালকদের কাছ থেকে বেআইনিভাবে চাঁদা আদায়, স্থানীয় ডেভেলপারদের কাছ থেকে নিয়মিত চাঁদা/মাসুয়ারা আদায়, ভূমি দস্যুতা করিয়া নিরীহ মানুষের জমি জবরদখলের মত নিয়মিত, অভ্যাসগত অপরাধী হিসাবে অবৈধ অর্থ সম্পদ অর্জন করে নিজের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী নিয়ে অপরাধের রাজত্ব কায়েম করেছেন।

তার বিভিন্ন অপকর্ম ও অপরাধ কর্মকান্ডে জড়িত হওয়ার প্রমান পাওয়া যায় বিভিন্ন মামলার সংক্ষিপ্ত বিবরন দেখে। পুলিশ কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত একাধিক অভিযোগপত্রেও মাসুদ রানা এরশাদের নামে অপরাধের তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদে থাকার সময় থেকেই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন মাসুদ রানা এরশাদ। অবশ্য তার কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁকে ০৩-১১-২০১৬ সালে অব্যাহতি দিয়েছিলো। কিন্তু তিনি একটুও শোধরাননি। বরং ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়ে গড়ে তুলেছেন অনেক বাড়ি, যেগুলো আসলে দখল করা। এক সময় রিকশাভাড়াও জুটত না যার, এখন তিনি চড়েন বিলাসবহুল একাধিক গাড়িতে। আগে কথা বলার আগে সাত-পাঁচ ভাবতেন, এখন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস হয় না কারও। তার রয়েছে পোষা ক্যাডার বাহিনী তার হয়ে সব কিছু করে। তাদের ভয়ে তটস্থ গাজীপুর-জয়দেবপুরের মানুষজন। এমনকি পুলিশও রেহাই পায়নি তাদের রোষানল ও নির্যাতন থেকে।

সূত্রমতে, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া উত্থান ঘটে মাসুদ রানা এরশাদ এর। দখল, চাঁদাবাজি ও মাদকের কারবার শুরু করেন । অবৈধ অর্থে সম্পদের পাহাড় গড়েছেন ।

অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে বহু মামলার পাশাপাশি সাধারণ ডায়েরি রয়েছে অর্ধশতাধিক। হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি থেকে শুরু করে তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানও দখল করেছেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। এমন একজন্ ব্যক্তি ফের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গাজীপুর মহানগর সদর থানার সেক্রেটারি পদ পেলে তার দাপট আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তার জানামতে খুব সহসাই গাজীপুরের কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। এজন্য যারা যারা এই পদ পেতে ইচ্ছুক তারা তৎপরতা শুরু করেছে। তাই কে কমিটিতে আসবে কে আসবে না এটা এখনই বলা যাচ্ছে না। আর সাবেক ছাত্রলীগ নেতা এরশাদের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটা তারা ঠিক করবেন। আগে থেকেই কোন মন্তব্য করতে তিনি রাজি নন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ