থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠের একটি তিন তলা ভবন ধসে কমপক্ষে ৫ জন মানুষ নিহত হয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন ও হাতে পাওয়া ভিডিও ফুটেজের বরাতে শনিবারের এই দুর্ঘটনার খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে ওই ভবনে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রাণ হারান কমপক্ষে ৫ জন। তবে কী কারণে ভবনটিতে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ধোঁয়াশা ও কংক্রিটের ধুলার মেঘের মধ্যে ঝলসে ওঠা কালো রংয়ের ভবনটি ভেঙে পড়ছে। দেয়াল বেয়ে ঘনিষ্ঠভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরদারি করতে গিয়ে আটকে পড়া এক অগ্নিনির্বাপককর্মী নিখোঁজ হলেও কোনোমতে শেষেমেষ তিনি পতিত ওই ভবনের ধ্বংসাবশেষ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।
এক অগ্নিনির্বাপক কর্মী যিনি ওই ভিডিও ধারণ করে তার ফেসবুকে পোস্ট করেছেন, তিনি রয়টার্সকে বলেছেন, ‘কিছু যে ভেঙে পড়ছে তার শব্দ আমি শুনছিলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে গোটা ভবনটি ধসে পড়ে।’ অবকাঠামো খুব দুর্বল হওয়া উদ্ধারকর্মীদের সেখান থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেখানকার বাসিন্দা এবং বাকি চারজন হলেন উদ্ধারকর্মী। সন্ধ্যায় জীবিতদের উদ্ধার অভিযান বন্ধ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051