দুই পক্ষ বসুরহাটে পাল্টাপাল্টি একই স্থানে সমাবেশ ডাকায় নোয়াখালীর বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে বলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর জিয়াউল হক মীর। তিনি জানান, দুই পক্ষ বসুরহাটে পাল্টাপাল্টি একই স্থানে সমাবেশ ডাকায় বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা সমাবেশ এই এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রচার করা হয়। রাতে বসুরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশের আহ্বান করেন। পরে একই স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051