চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরে আগুন লেগে বেলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই সময় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার হামিদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজন জান্নাত আক্তার বলেন, রাতে আগুন দেখে ডাক চিৎকার করলে লোকজন এসে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেবি বেগমকে বাঁচানো যায়নি। ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগতে পারে। বেলি বেগম ঘরের ভেতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
বেলি বেগমের ছোট বোন মনি বেগম বলেন, আমার বোন বেলি বেগম ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আয়ার কাজ করতেন। তার স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তিনি প্রায় আড়াই বছর ধরে বাবার বাড়িতে থাকেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, হাইমচর উপজেলার আলগীবাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহীদুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমিসহ ৫ জন ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুন লাগার কারণটি এখনো বলা যাচ্ছে না।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে যাওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051