1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বর্ষসেরা শব্দ লকডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ১১:৪৩ am

করোনার কারণে বর্ষসেরা শব্দ হিসেবে স্থান পেয়েছে ‘লকডাউন’। সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি অভিধান কলিনস ডিকশনারিতে বর্ষসেরা শব্দ হিসেবে স্থান পায় ‘লকডাউন’। মঙ্গলবার (১০ নভেম্বর) কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার প্রতিশব্দে পরিণত হয়েছে লকডাউন। যদিও তারা বলছে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ অর্থাৎ লকডাউনের আভিধানিক অর্থ হলো, ‘ভ্রমণ, সামাজিক সম্পৃক্ততা এবং জনসমাগমস্থলে যাতায়াতের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ।’

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন ওয়েবসাইট, ই-সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও একে অপরের কথা বলার মধ্যে ব্যবহৃত শব্দ থেকে একটি হিসাব করেছে কলিনস ডিকশনারি। সেই হিসাব অনুসারে গত বছরের তুলনায় এ বছর লকডাউনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৬ হাজার শতাংশ।

কলিনস ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান হারপার কলিনস জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে শত কোটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে যে পদক্ষেপ নিয়েছে, তারই একটি সামগ্রিক প্রতিফলন হলো এটি। শুধু লকডাউনই এবার ব্যবহার করা হয়েছে, এমনটা নয়। বহুল ব্যবহৃত ১০টি শব্দের মধ্যে ৬টি শব্দ এই মহামারি সংক্রান্ত। লকডাউন ছাড়াও বাকি পাঁচটি হলো- করোনাভাইরাস, সোশ্যাল ডিসট্যান্সিং, সেলফ আইসোলেশন, ফোরল. কি ওয়ার্কার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ