1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১ ১১:১২ pm

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট ২০২১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় অনলাইনে প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এতে সিএসই বিভাগের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫০টি গ্রুপ অংশ নেয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদের সভাপতিত্বে কনটেস্টের স্পিকার হিসেবে যুক্ত ছিলেন নেটওয়ার্কিং অ্যান্ড আইটি বিভাগের পরিচালক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল।

প্রোগ্রামিং কনটেস্ট ২০২১ সালে প্রথম হয়েছেন সিএসই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারহান সাকিব, দ্বিতীয়স্থান অধিকার করেন সিএসই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর এবং তৃতীয়স্থান অধিকার করেন একই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তরিকুল ইসলাম।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ