দীর্ঘ দেড় বছর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে ক্লাশ শুরু হচ্ছে আগামীকাল ২১ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের গত ২৭ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভার সুপারিশ এবং গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে থেকে স্ব-শরীরে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে গত ১৭ অক্টোবর এই তথ্য জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার প্রেরিত ওই নোটিশে তথ্যটি প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগের ব্যবস্থাপনায় স্ব-শরীরে ক্লাশ কার্যক্রম শুরু হবে। ক্লাশ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সকলকে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051