বরিশাল নগরীর মাখরকাঠি এলাকার একটি বাগান থেকে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৮। বুধবার রাতে এই অভিযান চালায় তারা। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের হোতা মো. মিলন হাওলাদার (৪৪) পালিয়ে যায়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাখরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি বাগানের মধ্যে মাদক বিক্রির গোপন খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের হোতা মিলন পালিয়ে গেলেও বাগান তল্লাশি করে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. সাবুর আলী বাদী হয়ে রাতেই নগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এছাড়াও মিলনের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। যার মধ্যে মাদকের ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051