বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে যাত্রীবাহী বাস চাপায় পুলিশের সাবেক কর্মকর্তা ও স্থানীয় মসজিদের ইমাম গণি সরদার (৮০) নিহত হয়েছেন। এ ঘটনায় পূজা নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই গণি সরদার (৮০) নিহত হন। আহত পূজাকে (১৪) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গণি সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এবং আহত পূজা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের অসিম দাসের মেয়ে।
এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। তারা বাস চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। এ সময় বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে যান চলাচল বন্ধ আছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিমানবন্দর ও উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুবিচারের আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051