ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লঞ্চটি বরিশালে পৌঁছালে এর তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়াল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘সুন্দরবন-১১’ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ। তিনি জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল যেয়ে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের লাশ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।
রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051