ভারতের বিখ্যাত রেসলার ও রাজনীতিক ববিতা ফোগাত এবং বিবেক সুহাগের ঘরে এসেছে নতুন অতিথি।
সোমবার ববিতা ও বিবেক পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন এ দম্পতি। সুপারস্টার আমির খান ‘দঙ্গল’ সিনেমায় ববিতার সংগ্রামী জীবন তুলে ধরেছিলেন।
ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে নবজাতক কোলে হাস্যোজ্জ্বল ববিতা ফোগাত ও তার স্বামী বিবেক।
কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত ববিতা ফোগাত ও বিবেক সুহাগ সাতপাকে বাঁধা পড়েন ২০১৯ সালের নভেম্বরে।
গত বছরের নভেম্বরে তারা প্রথম সন্তান আশা করার খবর প্রকাশ করেন। একটি ছবিতে দেখা যায়, ববিতার বেবি বাম্প জড়িয়ে আছেন বিবেক।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051