পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে ভয়বহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দেড়শ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে জোর অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি। দেশটির পশ্চিমাঞ্চলে ঝড়, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের বাসিন্দা। এছাড়া বন্যায় বেলজিয়ামে ২৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, জার্মানিতে বন্যায় নিমেষেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কয়েকটি শহর। যাতে এখও নিখোঁজ রয়েছে কয়েকশ মানুষ। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।
গত বুধবার সারা দিন ও বৃহস্পতিবার রাতজুড়ে প্রচণ্ড বৃষ্টির কারণে রাইন ও মোজেল নদীর শাখা পাহাড়ি নদীগুলোর দুই কূল উপচে যায়। খরস্রোতা নদীর পানি ছোট ছোট শহরগুলোতে ঢুকে পড়ে। বাসিন্দারা কিছু বোঝার আগেই নদীগুলোর পানি রাস্তা ও ঘরবাড়িতে ঢুকে পড়ে। ফলে পাণহানির ঘটনাগুলো ঘটে।
বন্যায় জার্মানিতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ডাউন হয়ে পড়েছিল। অচলাবস্থা তৈরি হয়েছে রাস্তাঘাটে। বিদ্যুৎহীন হয়ে পড়েছিল অন্তত এক লাখ মানুষ। জার্মানিতে উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য ৮৫০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে৷ এছাড়া বন্যায় আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। রাস্তাঘাট থেকে গাছ এবং ধ্বংসাবশেষ পরিষ্কারে ব্যবহার করা হচ্ছে ট্যাঙ্ক। পুলিশ বলছে জার্মানিতে ১৩৩ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও ৬১৮ জন।
এদিকে গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে বেলজিয়ামের বন্যার কিছু ছবি। যাতে দেখা যাচ্ছে ভেসে যাচ্ছে মানুষের ঘর-বাড়ি। বন্যায় মৃত্যু হয়েছে ২৭ জনের বেশি মানুষের। নিখোঁজ রয়েছে অন্তত আর্ও ২০ জন। দশ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
লুক্সেমবার্গের অবস্থাও ভয়াবহ। দেশটির প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল জানান, বন্যায় তাদের দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া বন্যার কবল থেকে রক্ষা পায়নি ফ্রান্স, নেদারল্যান্ডসও। তবে তাদের অবস্থা জার্মানির মতো অতটা ভয়াবহ হয়নি।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের সীমান্তবর্তী শহর ভাসেনবের্গে রুর নদীর একটি বাঁধ ভেঙ্গে গেছে। কর্তৃপক্ষ ৭শ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এখনও বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সূত্র: আল জাজিরা, বিবিসি
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051