1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

বন্দি ৮ কিশোর ৪ দিনের রিমান্ডে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৩:৫৪ pm

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহত হওয়ার ঘটনায় ওই কেন্দ্রের বন্দি ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই কেন্দ্রের একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক টিএম আবু মুসা এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. রকিবুজ্জামান জানান, গত ২০ আগস্ট ৮ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে বৃহস্পতিবার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ মামলায় গ্রেফতারকৃতদের শিশু উন্নয়ন কেন্দ্রের নিরিবিলি স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্যে বলা হয়েছে। এ ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, এর সত্যতা জাতির সামনে আনার জন্যই আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

এর আগে ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার প্রধানের চুল কেটে না দেওয়ার সালিশকালে বন্দি ৩ কিশোর মারধরে নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুইটি পৃথক তদন্ত কমিটি গঠন ও কেন্দ্রের তত্ত্ববধায়কসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার এবং সাময়িক বরখাস্ত করা হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ