রাজধানীর বনানী এলাকায় পাঁচ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বনানী, এয়ারপোর্ট রোডের পূর্ব পাশে পিজিআর, স্বর্ণালী আবাসিক ভবন, আর্মি, নেভি হেড কোয়ার্টার এবং বারিধারা ডিওএইচএসএর পাশে বিপিসির ডিপো ট্রানজিট ক্যাম্প ও সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051