রাজধানীর বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০)। মৃতের পরনে লুঙ্গি ও সোয়েটার রয়েছে। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসআই মহিউদ্দিন বলেন, ঢাকা-কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051