বজ্রাঘাত,মাটির ক্ষয় রোধ,প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় নেত্রকোনায় তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বিকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতিখিলায় বলদারকান্দা রাস্তায় কয়েকটি তালের চারা রোপণ করে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নেত্রকোনা সদর উপজেলায় ইজিপিপি এবং কাবিখা কর্মসূচি দ্বারা নির্মিত এবং সংস্কারকৃত রাস্তার দুই পার্শ্বে সাড়ে ছয় হাজার তালের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে প্রায় শতাধিক চারা রোপন করা হয়।
চল্লিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ চারা রোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চল্লিশা ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাহাবুব উল মজিদ, সাবেক চেয়ারম্যান আঃ জব্বার ফকির, স্থানীয় ইউ পি সদস্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন,যেহেতু নেত্রকোনা হাওর এলাকা প্রায়ই বজ্রপাত হয়। বজ্রপাত প্রতিরোধে ইতোমধ্যে নেত্রকোনা জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে লাইটিং এরেস্টেটর নির্মাণের জন্য ২৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত, মাটির ক্ষয় রোধ, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি ও প্রকৃতির ভারসাম্য নিরসনে কার্যকরী ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য হারিয়ে বজ্রপাতের মাত্রা বেড়েই চলছে। তিনি উপস্থিত সকল কে নিজ নিজ আঙ্গিনায় স্ব উদ্যগে তালগাছ তালের বীজ লাগানোর জন্য অনুরোধ জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051