মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তা ইউনিয়নের শিবপুর কালেন্দি চকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- শিবপুর গ্রামের শাহিন (৪২) এবং মো. রুবেল হোসেন (৪০)।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051